বিশ্ব শিক্ষক দিবস উদযাপন ২০২৩ (সিজন–১)
বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উদযাপন ড্রীম লাইট অব হেল্প সেন্টার (DLHC)-এর উদ্যোগে নোয়াখালীতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উদযাপন করা হয়। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে প্রথমবারের মতো বিশ্ব শিক্ষক দিবস পালনের প্রেক্ষাপটে নোয়াখালীর একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে নোয়াখালী পৌরসভার বিভিন্ন বিদ্যালয়ের সমন্বয়ে এই বিশেষ আয়োজন করা হয়। ৫ অক্টোবর ২০২৩ তারিখে হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিদ্দিকুর রহমান স্মৃতি মিলনায়তনে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি জনাব আবুল কাসেম সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি, নোয়াখালী জেলা সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি বিশেষ অতিথি জনাব মুহাম্মদ আলমগীর প্রধান উপদেষ্টা, বাংলাদেশ শিক্ষক সমিতি, নোয়াখালী জেলা জনাব হারুন উর রশীদ সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতি, নোয়াখালী জেলা সভাপতিত্ব করেন জনাব এ.বি.এম. আব্দুল আলীম সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি, নোয়াখালী সদর এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জনাব মোঃ দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক, কালিতারা মুসলিম গার্লস একাডেমী জনাব এ.এস.এম. ইব্রাহিম, প্রধান শিক্ষক, মহব্বতপুর বালিকা উচ্চ বিদ্যালয় জনাব চৌধুরী নাজনীন সোলায়মানী ইতি, প্রধান শিক্ষক, এম.এ. সত্তার উচ্চ বিদ্যালয় সার্বিক সহযোগিতায় Masabi Motherland Hospital Private শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ এবং সমাজ ও জাতি গঠনে তাঁদের অসামান্য অবদানের স্বীকৃতি দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। ড্রীম লাইট অব হেল্প সেন্টার (DLHC) — শিক্ষকদের সম্মানে, শিক্ষার অগ্রযাত্রায়।
বিস্তারিত দেখুন
