বিশ্ব শিক্ষক দিবস উদযাপন ২০২৬ (সিজন–৪)
আসছে ৬ নভেম্বর ২০২৬খ্রি. রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় নোয়াখালী পৌরসভা অডিটোরিয়ামে।
বিস্তারিত দেখুন
আসছে ৬ নভেম্বর ২০২৬খ্রি. রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় নোয়াখালী পৌরসভা অডিটোরিয়ামে।
বিস্তারিত দেখুন
বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ — সিজন ৩ ড্রীম লাইট অব হেল্প সেন্টার সোসাইটি (DLHC)-এর উদ্যোগে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫-এর বিশেষ আয়োজন করা হয়। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ, তাঁদের অবদানের স্বীকৃতি প্রদান এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। এই আয়োজনের মাধ্যমে শিক্ষকদের সম্মান জানানো এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শ্রদ্ধা, সৌহার্দ্য ও মানবিক সম্পর্ক আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়। স্থান: কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট বছর: ২০২৫ সিজন: ৩ আয়োজক: ড্রীম লাইট অব হেল্প সেন্টার সোসাইটি (DLHC) ড্রীম লাইট অব হেল্প সেন্টার সোসাইটি — শিক্ষকদের সম্মানে, শিক্ষার অগ্রযাত্রায়।
বিস্তারিত দেখুন
বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ ড্রীম লাইট অব হেল্প সেন্টার সোসাইটি (DLHC)-এর উদ্যোগে নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন করা হয়। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ এবং শিক্ষার্থীদের জীবনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি জানানোই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। শিক্ষকদের সম্মান জানানো, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি এবং শিক্ষার প্রতি শ্রদ্ধাবোধ ও ইতিবাচক মূল্যবোধ গড়ে তুলতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থান: নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট বছর: ২০২৫ আয়োজক: ড্রীম লাইট অব হেল্প সেন্টার সোসাইটি (DLHC) ড্রীম লাইট অব হেল্প সেন্টার সোসাইটি — শিক্ষকদের সম্মানে, শিক্ষার অগ্রযাত্রায়।
বিস্তারিত দেখুন
বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উদযাপন ড্রীম লাইট অব হেল্প সেন্টার (DLHC)-এর উদ্যোগে নোয়াখালীতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উদযাপন করা হয়। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে প্রথমবারের মতো বিশ্ব শিক্ষক দিবস পালনের প্রেক্ষাপটে নোয়াখালীর একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে নোয়াখালী পৌরসভার বিভিন্ন বিদ্যালয়ের সমন্বয়ে এই বিশেষ আয়োজন করা হয়। ৫ অক্টোবর ২০২৩ তারিখে হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিদ্দিকুর রহমান স্মৃতি মিলনায়তনে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি জনাব আবুল কাসেম সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি, নোয়াখালী জেলা সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি বিশেষ অতিথি জনাব মুহাম্মদ আলমগীর প্রধান উপদেষ্টা, বাংলাদেশ শিক্ষক সমিতি, নোয়াখালী জেলা জনাব হারুন উর রশীদ সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতি, নোয়াখালী জেলা সভাপতিত্ব করেন জনাব এ.বি.এম. আব্দুল আলীম সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি, নোয়াখালী সদর এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জনাব মোঃ দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক, কালিতারা মুসলিম গার্লস একাডেমী জনাব এ.এস.এম. ইব্রাহিম, প্রধান শিক্ষক, মহব্বতপুর বালিকা উচ্চ বিদ্যালয় জনাব চৌধুরী নাজনীন সোলায়মানী ইতি, প্রধান শিক্ষক, এম.এ. সত্তার উচ্চ বিদ্যালয় সার্বিক সহযোগিতায় Masabi Motherland Hospital Private শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ এবং সমাজ ও জাতি গঠনে তাঁদের অসামান্য অবদানের স্বীকৃতি দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। ড্রীম লাইট অব হেল্প সেন্টার (DLHC) — শিক্ষকদের সম্মানে, শিক্ষার অগ্রযাত্রায়।
বিস্তারিত দেখুন