
ডিএলএইচসি স্কুল ভিত্তিক কুইজ প্রতিযোগিতা
School Based Quiz Competition সিজন-৩ — ২৮ আগস্ট ২০২৬, হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
বিস্তারিত দেখুন
চলমান · সেবা
DLHC Best Volunteers Award ২০২৬ (সিজন–১)
চলমান
Best Organisations of The Year 2026 (সিজন–১)
নির্বাচিত সেরা আটটি সংগঠনকে আগামী ৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, শুক্রবার আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনগুলোর সমাজ ও মানবতার কল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হবে।
ড্রীম লাইট অব হেল্প সেন্টার সোসাইটির এ উদ্যোগ সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিয়োজিত সংগঠনগুলোর উৎসাহ বৃদ্ধি এবং ভবিষ্যতে জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
চলমান · সেবা
জাতীয় যুব দিবস ২০২৬ (সিজন–১)
আসছে ৬ নভেম্বর ২০২৬খ্রি. রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় নোয়াখালী পৌরসভা অডিটোরিয়ামে।
চলমান · শিক্ষা
বিশ্ব শিক্ষক দিবস উদযাপন ২০২৬ (সিজন–৪)
আসছে ৬ নভেম্বর ২০২৬খ্রি. রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় নোয়াখালী পৌরসভা অডিটোরিয়ামে।
চলমান · পরিবেশ
প্লাস্টিক দিন, গাছ নিন
প্লাস্টিক বোতল জমা দিয়ে বিনামূল্যে গাছের চারা নিন। সিজন-২ চলছে —
চলমান · শিক্ষা
DLHC স্কুল ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ২০২৬ সিজন ৩
School Based Quiz Competition সিজন-৩ — ২৮ আগস্ট ২০২৬, হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
সম্পন্ন · সেবা ও স্বাস্থ্য
অনুদান প্রদান ২০২৭ (সিজন–৪)
মানবিক তারুণ্যকে গাছ দিয়ে সহযোগিতা প্রদান ২০২৫ ড্রীম লাইট অব হেল্প সেন্টার সোসাইটি (DLHC)-এর পক্ষ থেকে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কার্যক্রমকে উৎসাহিত করার লক্ষ্যে মানবিক তারুণ্যকে গাছের চারা দিয়ে সহযোগিতা প্রদান করা হয়। তরুণদের পরিবেশবান্ধব কার্যক্রমে সম্পৃক্ত করা, বৃক্ষরোপণে উৎসাহিত করা এবং সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। বছর: ২০২৫ সহযোগিতা: গাছের চারা প্রদান সহযোগী সংগঠন: মানবিক তারুণ্য আয়োজক: ড্রীম লাইট অব হেল্প সেন্টার সোসাইটি (DLHC) ড্রীম লাইট অব হেল্প সেন্টার সোসাইটি — সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে, পরিবেশের সেবায়।
সম্পন্ন · সেবা
মাসব্যাপী "রোজাদারদের জন্য আমরা" প্রজেক্ট ২০২৬ (সিজন–১)
মাসব্যাপী রোজাদারদের জন্য ইফতার আয়োজন ড্রীম লাইট অব হেল্প সেন্টার সোসাইটি (DLHC)-এর উদ্যোগে পবিত্র রমজান মাসজুড়ে রোজাদারদের জন্য মাসব্যাপী ইফতার আয়োজন করা হয়। এই উদ্যোগের মাধ্যমে প্রতিদিন রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের সঙ্গে ইফতারের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধকে উৎসাহিত করাই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ড্রীম লাইট অব হেল্প সেন্টার সোসাইটি — মানুষের পাশে, মানবতার সেবায়।
প্রতিটি কার্যক্রমের বিস্তারিত ও পাবলিক আর্থিক অডিট দেখতে কার্ডে ক্লিক করুন।

School Based Quiz Competition সিজন-৩ — ২৮ আগস্ট ২০২৬, হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
বিস্তারিত দেখুন
ইফতার, সেহরী ও ঈদ সামগ্রী উপহার ড্রীম লাইট অব হেল্প সেন্টার সোসাইটি (DLHC)-এর উদ্যোগে পবিত্র রমজান মাসে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ইফতার, সেহরী ও ঈদ সামগ্রী উপহার কার্যক্রম পরিচালনা করা হয়। এই কার্যক্রমের মাধ্যমে রোজাদারদের জন্য ইফতার ও সেহরীর ব্যবস্থা করার পাশাপাশি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে প্রয়োজনীয় ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়। মানুষের মুখে হাসি ফোটানো, রমজানের আনন্দ ভাগ করে নেওয়া এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। ড্রীম লাইট অব হেল্প সেন্টার সোসাইটি — মানবতার সেবায়, মানুষের পাশে।
বিস্তারিত দেখুন
ডিএলএইচসি স্কুল ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ২০২২ — সিজন ১ ড্রীম লাইট অব হেল্প সেন্টার সোসাইটি (DLHC) আয়োজিত ডিএলএইচসি স্কুল ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ২০২২ — সিজন ১ ছিল শিক্ষার্থীদের মেধা ও জ্ঞানচর্চাকে উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ আয়োজন। নোয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১,১০০+ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় মেধার স্বীকৃতি হিসেবে ৯৫+ শিক্ষার্থী বিজয়ী হয় এবং তাদের পুরস্কৃত করা হয়। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা, প্রতিযোগিতামূলক মনোভাব ও মেধার বিকাশ ঘটানো এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি করাই ছিল DLHC-এর অন্যতম লক্ষ্য। ১,১০০+ অংশগ্রহণকারী | ৯৫+ বিজয়ী ড্রীম লাইট অব হেল্প সেন্টার সোসাইটি — শিক্ষার মাধ্যমে আলোকিত ভবিষ্যতের প্রত্যয়ে।
বিস্তারিত দেখুন
ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন মানুষের স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ড্রীম লাইট অব হেল্প সেন্টার সোসাইটি (DLHC)-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন আয়োজন করা হয়। এই ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও ব্লাড গ্রুপ নির্ণয়ের ব্যবস্থা করা হয়। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। পাশাপাশি রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং ভবিষ্যতে জরুরি প্রয়োজনে রক্তদানের জন্য প্রস্তুত থাকার বিষয়ে মানুষকে উৎসাহিত করা হয়। ড্রীম লাইট অব হেল্প সেন্টার সোসাইটি — সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে, মানুষের পাশে।
বিস্তারিত দেখুন

শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক অঙ্গীকার নিয়ে ড্রীম লাইট অব হেল্প সেন্টার সোসাইটি আয়োজন করে "শীতার্তদের জন্য ভালোবাসা ২০১৯ (সিজন–১)"। ২৪ ডিসেম্বর ২০১৯ নোয়াখালী জেলার শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিস্তারিত দেখুন
এতিম শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি, তাদের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশের লক্ষ্যে ড্রীম লাইট অব হেল্প সেন্টার সোসাইটি আয়োজন করে "এতিমদের মাঝে একদিন ২০২০ (সিজন–১)"। ২০ নভেম্বর ২০২০ নোয়াখালীর লক্ষ্মীনারায়ণপুরের দারুল ফালাহ ইসলামী কাওমী মাদ্রাসা ও এতিমখানায় এই মানবিক আয়োজন অনুষ্ঠিত হয়।
বিস্তারিত দেখুন
যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, ক্রীড়াসুলভ মনোভাব ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করার লক্ষ্যে ড্রীম লাইট অব হেল্প সেন্টার সোসাইটি ও বেগমগঞ্জ ক্রিকেট একাডেমী-এর মধ্যে আয়োজন করা হয় "ক্রিকেট প্রীতি ম্যাচ ২০২১ (সিজন–১)"। ম্যাচটি ২০ জানুয়ারি ২০২১ অনুষ্ঠিত হয়।
বিস্তারিত দেখুন
পবিত্র মাহে রমজানে রোজাদারদের সঙ্গে ইফতারের আনন্দ ভাগাভাগি করে নিতে ড্রীম লাইট অব হেল্প সেন্টার সোসাইটি আয়োজন করে "রোজাদারদের জন্য ইফতার আয়োজন ২০২১ (সিজন–১)"। ২৩ এপ্রিল ২০২১ নূরে মদিনা মোহাম্মদীয়া মাদ্রাসায় এই মানবিক ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়।
বিস্তারিত দেখুন