২০২২ · সিজন ৪
এতিমদের মাঝে একদিন ২০২২ (সিজন–৪)
এতিমদের মাঝে একদিন ২০২২ ড্রীম লাইট অব হেল্প সেন্টার সোসাইটি-এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে “এতিমদের মাঝে একদিন ২০২২” কার্যক্রম আয়োজন করা হয়। তারিখ: ৯ অক্টোবর ২০২২ স্থান: আল-আমিন একাডেমী (এতিমখানা) ও এবতেদায়ী মাদ্রাসা, সদর, লক্ষ্মীপুর কার্যক্রম: এতিমদের মাঝে একদিন আয়োজক: ড্রীম লাইট অব হেল্প সেন্টার সোসাইটি এতিমখানার শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটানো, একসঙ্গে খাবারে অংশগ্রহণ করা এবং তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। এতিম শিশুদের প্রতি ভালোবাসা, মমতা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। ড্রীম লাইট অব হেল্প সেন্টার সোসাইটি — এতিমদের পাশে, মানবতার সেবায়।
বিস্তারিত দেখুন
