বন্যার্ত মানুষের জন্য ত্রাণ উপহার ২০২২ (সিজন–১)
সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ২০২২ ড্রীম লাইট অব হেল্প সেন্টার সোসাইটি (DLHC)-এর উদ্যোগে সিলেটের সুনামগঞ্জের ৪টি বন্যাকবলিত গ্রামে ৩০০+ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ সম্পন্ন করা হয়। ত্রাণ বিতরণ করা হয়— ১. বাহাদুরপুর ২. চাঁদপুর ৩. আখাউড়া ৪. গোবিন্দপুর বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০+ পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি কয়েকজন অসহায় মানুষকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এই মানবিক উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। পৃষ্ঠপোষকতায় মেসার্স নিউ হক ট্রান্সপোর্ট এজেন্সি — ত্রাণ পরিবহনের জন্য কভারভ্যান বিনামূল্যে প্রদান করে। হোসেন জুয়েলার্স — ত্রাণ কার্যক্রমের জন্য মাইক্রোবাস বিনামূল্যে প্রদান করে। উপকারভোগী: ৩০০+ পরিবার স্থান: সুনামগঞ্জ, সিলেট বছর: ২০২২ আয়োজক: ড্রীম লাইট অব হেল্প সেন্টার সোসাইটি (DLHC) ড্রীম লাইট অব হেল্প সেন্টার সোসাইটি — দুর্যোগে মানুষের পাশে, মানবতার সেবায়।
বিস্তারিত দেখুন
