রেজি. নং: এস-১৫০৬১/২০২৬  ·  প্রতিষ্ঠা: ০১ নভেম্বর ২০১৯
DLHC Society ড্রীম লাইট অব হেল্প সেন্টার সোসাইটিযুব ও সেবামূলক সংগঠন · DLHC Society

সব কার্যক্রম Best Organisations of The Year 2026 ২০২৬ · সিজন ১

Best Organisations of The Year 2026 (সিজন–১)

সমাজ ও মানবতার কল্যাণে অবদানের স্বীকৃতি দিতে ড্রীম লাইট অব হেল্প সেন্টার সোসাইটির উদ্যোগ সমাজকল্যাণ, মানবিক সেবা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে অবদানের স্বীকৃতি দিতে ‘Best Organisation of the Year 2026’ শীর্ষক উদ্যোগের আওতায় সেরা আটটি সংগঠনের নাম ঘোষণা করেছে ড্রীম লাইট অব হেল্প সেন্টার সোসাইটি (যুব ও সেবামূলক সংগঠন)। এ উদ্যোগের মাধ্যমে সমাজ ও মানবতার কল্যাণে কাজ করা সংগঠনগুলোর ইতিবাচক কর্মকাণ্ডকে স্বীকৃতি দেওয়া এবং অন্যান্য সংগঠনকে জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করাই মূল লক্ষ্য। নির্বাচিত আটটি সংগঠন ১. চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন — বেগমগঞ্জ, নোয়াখালী। ২. ব্র্যান্ডিং বাংলা ইয়ুথ — চাটখিল, নোয়াখালী। ৩. খেদমত ফাউন্ডেশন — বেগমগঞ্জ, নোয়াখালী। ৪. তাজকেরা ফাউন্ডেশন — সদর, নোয়াখালী। ৫. হিউম্যানিটারিয়ান ইয়ুথ — কবিরহাট, নোয়াখালী। ৬. অ্যানিমেলস রাইট বিডি-৬৪ — বাংলাদেশ। ৭. ক্লিন নোয়াখালী — সদর, নোয়াখালী। ৮. সেবার আলো ফাউন্ডেশন — কবিরহাট, নোয়াখালী। মানবিক উদ্যোগ ও সামাজিক অবদানের স্বীকৃতি সমাজের বিভিন্ন ক্ষেত্রে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনাকারী সংগঠনগুলো মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের উদ্যোগ সংগঠনগুলোর কাজকে উৎসাহিত করার পাশাপাশি তরুণদের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করে। ড্রীম লাইট অব হেল্প সেন্টার সোসাইটি নির্বাচিত আটটি সংগঠনকে অভিনন্দন জানিয়েছে এবং ভবিষ্যতেও সমাজ ও মানবতার কল্যাণে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছে। ড্রীম লাইট অব হেল্প সেন্টার সোসাইটি একটি যুব ও সেবামূলক সংগঠন, যার লক্ষ্য মানবিক সেবা, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা।