"প্লাস্টিক দিন, গাছ নিন"
_আমাদের প্লাস্টিক দিন, পরিবেশবান্ধব গাছ নিন_
আমাদের সম্পর্কে
প্লাস্টিক দূষণ এখন আমাদের পরিবেশের জন্য সবচেয়ে বড় হুমকিগুলোর একটি। প্রতিদিন লক্ষ লক্ষ প্লাস্টিকের বোতল ও মোড়ক নদী, খাল, মাটি নষ্ট করছে।
"প্লাস্টিক দিন, গাছ নিন" একটি পরিবেশবান্ধব বিনিময় উদ্যোগ। আমাদের লক্ষ্য ২টা:
1. প্লাস্টিক বর্জ্য কমানো
2. বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করা
একটি প্লাস্টিক বোতল = একটি সবুজ ভবিষ্যৎ।
কিভাবে কাজ করে?
প্রক্রিয়াটা খুবই সহজ:
1. সংগ্রহ করুন: আপনার বাড়ি, স্কুল, অফিসের আশপাশ থেকে খালি প্লাস্টিকের বোতল, মোড়ক ও অন্যান্য প্লাস্টিক বর্জ্য কুড়িয়ে নিন।
2. জমা দিন: আমাদের প্রধান কার্যালয়ে প্লাস্টিক জমা দিন।
3. গাছ নিন: বিনিময়ে আপনার পছন্দমতো ফলদ, বনজ, ঔষধি বা ফুলের গাছের চারা উপহার হিসেবে নিয়ে যান।
বিনিময় হার:
- ১টি খালি প্লাস্টিক বোতল (১,২,৩ ও ৫ লিটার) = ১টি গাছ
- ২৫০ মিলি ৪টা ও ৫০০ মিলি ২টা প্লাস্টিকের বোতল দিলে = ১টি গাছ
_নোট: বিনিময় হার এলাকা ও ক্যাম্পেইনভেদে ভিন্ন হতে পারে_
আমাদের প্রভাব
- ৪০+ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন পরিচালনা
- ৩০,০০০+ প্লাস্টিক বোতল সংগ্রহ
- হাজারো শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ
- প্লাস্টিক রিসাইক্লিং এর মাধ্যমে নতুন পণ্য তৈরি
কেন আমাদের সাথে যুক্ত হবেন?
-পরিবেশ বাঁচান: প্লাস্টিক মাটিতে না ফেলে রিসাইকেল করুন
সবুজায়ন: নিজ হাতে একটি গাছ লাগিয়ে অক্সিজেন বাড়ান
সচেতনতা: ছোটদের মধ্যে ছোটবেলা থেকেই পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি করুন
সম্পদ ভাবুন: প্লাস্টিককে আবর্জনা নয়, সম্পদ হিসেবে দেখুন